জ্বালানি তেলের বদলে এবার বায়ুবিদ্যুৎ দিয়ে জাহাজ চলবে জাপানে। জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান পাওয়ার এক্স ব্যাটারিচালিত বিদ্যুতের মাধ্যমে চলবে এমন জাহাজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে বিনিয়োগ করবে জাপানের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইমাবারি শিপবিল্ডিং। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি ১০০ কোটি ইউয়ান বিনিয়োগ করবে। অংশীদাররা জানুয়ারিতে পাওয়ার ট্রান্সপোর্ট শিপ ডিজাইন করা শুরু করবে। এটিই প্রথম জাহাজ যা কনটেইনার জাহাজের নকশা অনুযায়ী তৈরি হবে। জাহাজটিতে জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও ব্যবহার করা যাবে। নির্মাণ ব্যয় ১০০ কোটি ইউয়ানের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। নিক্কেই এশিয়া