এসবিএসি ব্যাংকের যশোর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ (২৯ আগস্ট) ব্যাংকের যশোর শাখায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও এসইভিপি মাসুদুর রহমান।
ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও ভিপি আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ডিক্যামেলকো এবং এএমএল ও সিএফটি বিভাগের প্রধান এ. এন. এম. মেজবাহুল হাসান এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান ও এসভিপি মাজহারুল হাসান।
এছাড়াও ব্যাংকের এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের যশোর অঞ্চলের শাখাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। - বিজ্ঞপ্তি










