কভিড-১৯-এর ধকল কাটিয়ে না উঠতেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা নিয়ে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর রেশ না কাটতেই শুরু হয়েছে হামাস-ইসরায়েল যুদ্ধ। একের এর এক এমন অভিঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশের অর্থনীতি। অভ্যন্তরীণ নানা সংকট ও ভূরাজনৈতিক বাস্তবতায় সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিচ্ছে থাইল্যান্ড। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। তার মতে, প্রবৃদ্ধি বাড়ানো, গৃহস্থালি ঋণ কমিয়ে আনা এবং জীবনযাত্রার মান উন্নত করতে হলে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার মতো বিষয়গুলোয় জোর দিতে হবে। থাইল্যান্ড বিজনেস নিউজ