শার্প অ্যাকুয়াস এক্সএলইডি টেলিভিশন সিরিজের যাত্রা শুরুর মধ্য দিয়ে বিনোদনের একটি নতুন সূচনা তৈরি করেছে। এ মাইলফলক উদযাপনের জন্য সম্প্রতি এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের হেড অফিস এসকোয়্যার টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শার্প সিঙ্গাপুর ইলেকট্রনিকস করপোরেশন পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে সি উ এবং এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, পরিচালক আজমান আরিফ রহমানসহ এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শার্প সিঙ্গাপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।