ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দুই মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ও ক্যাপিটেক পদ্মা পিএফ শারিয়াহ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ফান্ড দুটির জন্য যথাক্রমে ১৫ শতাংশ নগদ এবং  ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচ্য হিসাব বছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। বাজারমূল্য অনুসারে আলোচ্য সময় শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৫ পয়সায়। এদিকে আলোচ্য হিসাব বছরে ক্যাপিটেক পদ্মা পিএফ শারিয়াহ ইউনিট ফান্ডের ইপিইউ হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। বাজারমূল্য অনুসারে আলোচ্য সময় শেষে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১২ টাকা ১৯ পয়সায়।