এর আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের ডিজিটাল র‌্যাফল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে (রোববার-বৃহস্পতিবার) একটি করে মোটরসাইকেল উপহার দেয়া হবে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং উপহার পাবেন। এ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার এমডি এবং জ্যেষ্ঠ আঞ্চলিক পরিচালক ড. এমিল রোবান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।

উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন এবং সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।