এ রমজানে ব্র্যাক ব্যাংক দিচ্ছে দেশজুড়ে এক হাজারের বেশি আউটলেটে আকর্ষণীয় ছাড়। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেলগুলোয় ইফতার ও সেহরিতে উপভোগ করবেন ‘বাই ওয়ান গেট ফোর’ পর্যন্ত অফার। এছাড়া কার্ডহোল্ডাররা ডাইনিং, লাইফস্টাইল, জুয়েলারি, এয়ারলাইনস টিকিট ও হোটেল বুকিং, ইলেকট্রনিকস ও ফার্নিচার, ই-কমার্স কেনাকাটাসহ আরো অসংখ্য জিনিসের ওপর উপভোগ করতে পারবেন বিশেষ ছাড়। পাশাপাশি গ্রাহকরা বিভিন্ন ধরনের কেনাকাটায় পাবেন বিভিন্ন পরিমাণে ক্যাশব্যাক সুবিধা। 

পুরো রমজান মাসসহ ঈদের দিন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ছয় হাজারের বেশি মার্চেন্ট পার্টনারদের এক হাজারের বেশি আউটলেটে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

সব ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডার রমজানের প্রথম ১০ দিন সিক্স সিজন্স হোটেলে ইফতার-ডিনার ও সেহরিতে উপভোগ করবেন ‘বাই ওয়ান গেট ফোর’ অফার এবং রমজানের বাকি দিনগুলোয় উপভোগ করবেন ‘বাই ওয়ান গেট থ্রি অফার’। রমজানজুড়ে লেকশোর হাইটে থাকছে ‘বাই ওয়ান গেট ফোর’, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়ায় থাকছে ‘বাই ওয়ান গেট থ্রি’ এবং আমারি ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান, রেনেসাঁ গুলশান, হোটেল সারিনা, হোটেল বেঙ্গল ব্লুবেরি, গোল্ডেন টিউলিপ ও ইনোটেল হোটেলে থাকছে ‘বাই ওয়ান গেট টু’ উপভোগ করার সুযোগ। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার উপভোগের সুযোগ থাকছে শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন ঢাকা, লো মেরিডিয়েন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রাম, রামাদা কক্সবাজার, আমারি ঢাকা, হলিডে ইন, লেকশোর গ্র্যান্ড, হোটেল সারিনা, অ্যাস্কট দ্য রেসিডেন্স, স্প্যারোস, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল আগ্রাবাদ, গ্র্যান্ড সিলেট হোটেল ও রোজ ভিউ হোটেলসহ ৫৫টি হোটেলে।

ব্রিউজ অ্যান্ড বাইটস, সিক্রেট রেসিপি, দ্য মাস্টার শেফ বারবিকিউ, রিগালো, এল তোরো, বার-বি-কিউ টুনাইট, ব্যাম্বু শুট, মাস্টার শেফ বারবিকিউ, দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা, আমারি ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, হলিডে ইন ঢাকা, দ্য কফি লাউঞ্জসহ দেশের প্রধান শহরগুলোর ১১৩টি হোটেল ও রেস্তোরাঁয় গ্রাহকরা ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। -বিজ্ঞপ্তি