সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিশ্বকাপ উপলক্ষে নিয়ে এল ‘সিঙ্গার রেড এস ডিল দৌRun অফার’। আকর্ষণীয় সিঙ্গার রেড এস ডিল দৌRun অফারের আওতায় গ্রাহকরা তাদের ক্রয় করা টেলিভিশন একদম ফ্রি জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়া টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করলে গ্রাহকরা নিশ্চিত ডিসকাউন্টসহ পাবেন ফ্রি ফ্যান জার্সি। সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এমএইচএম ফাইরোজ ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম ও মার্কেটিং ডিরেক্টর সাব্বির হোসেনসহ সেলস ও মার্কেটিং টিমের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।