বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, সেক্রেটারি হাশিম আহমেদ, পিবিআইএলের এমডি ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব এবং চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে পিবিআইএল বেসিস সদস্য কোম্পানিগুলোকে শেয়ারবাজার থেকে ইকুইটি এবং ডেট ক্যাপিটালের মাধ্যমে পুঁজি সংগ্রহ, করপোরেট অ্যাডভাইজরি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা দেবে।
বেসিস ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে চুক্তি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।









