৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ঘোষিত ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারহোল্ডাররা। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ১৬তম এজিএমে এ অনুমোদন দেন তারা। এজিএমে কোম্পানির ভাইস চেয়ারম্যান এসএম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ, পরিচালক এসএম আশরাফুল আলম, এসএম মাহবুবুল আলম, এসএম রেজাউল আলম, এসএম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, শামসুল আলম মল্লিক, অধ্যাপক এম সাদিকুল ইসলাম ও অধ্যাপক মো. জাকির হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন। —বিজ্ঞাপ্তি।