এবি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ইফতেখার এনাম আওয়াল। এর আগে তিনি ব্যাংকের একাধিক করপোরেট শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইফতেখার এনাম আওয়াল ১৯৯৪ সালের জুনে এবি ব্যাংকে সপ্তম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার প্রধান পেশাগত দক্ষতার মধ্যে রয়েছে করপোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা ও শাখা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কার্যপরিচালনা করা। —বিজ্ঞপ্তি