বিশ্বের বিভিন্ন দেশের আবাসন ব্যবস্থায় নতুনত্ব আনতে কাজ করে চীনা প্রপার্টি ডেভেলপার কোম্পানি কান্ট্রি গার্ডেন। চলতি বছর ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় ২০৬তম স্থানে থাকা প্রতিষ্ঠানটি সম্প্রতি অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার আবাসন খাতে নেয়া তাদের পাঁচটি প্রকল্পও ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় কান্ট্রি গার্ডেনের পক্ষে এসব প্রকল্প এগিয়ে নেয়া কঠিন হয়ে পড়বে। ২০২২ সাল পর্যন্ত কান্ট্রি গার্ডেনের ঋণের পরিমাণ ছিল ১ দশমিক ৪৩ ট্রিলিয়ন ইউয়ান বা ১৯ হাজার ৬০০ কোটি ডলার। চলতি বছরের প্রথমার্ধে ৭০০ কোটি ডলার লোকসানের মুখে পড়া প্রতিষ্ঠানটির পক্ষে এ ঋণ পরিশোধ করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় কান্ট্রি গার্ডেনের পাঁচটি প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে। প্রকল্পগুলো হলো ফরেস্ট সিটি, কান্ট্রি গার্ডেন ডাঙ্গা বে ও সেন্ট্রাল পার্ক। অন্য দুটি প্রকল্পের মধ্যে লেক সিটির অবস্থান কুয়ালালামপুর ও ডায়মন্ড সিটির অবস্থান ক্ল্যাং ভ্যালিতে। এর মধ্যে শুধু ফরেস্ট সিটিতেই এখন পর্যন্ত ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। গবেষণা সংস্থা বাইত আল আমানাহর বিশ্লেষক যুগেন্দ্রন টি কান্নু শিবকুমারনের মতে, কান্ট্রি গার্ডেনের বিদ্যমান অর্থনৈতিক দুরবস্থা মালয়েশিয়ায় তাদের প্রকল্পগুলোয় বিরূপ প্রভাব ফেলবে। ফ্রি মালয়েশিয়া টুডে
ঝুঁকিতে মালয়েশিয়ায় কান্ট্রি গার্ডেনের প্রকল্প
বিশ্বের বিভিন্ন দেশের আবাসন ব্যবস্থায় নতুনত্ব আনতে কাজ করে চীনা প্রপার্টি ডেভেলপার কোম্পানি কান্ট্রি গার্ডেন।










