চলতি সপ্তাহে ভারতে সোনার দাম ওঠানামা করায় চাহিদায় শ্লথগতি দেখা গিয়েছে। কিন্তু সিঙ্গাপুর ও জাপানের মতো দেশগুলোতে রুপার দাম ছিল বেশ চাঙ্গা। নতুন বছরের ছুটির কারণে চীনে অবশ্য সোনা-রুপা উভয়ের দামেই পতন দেখা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
গত শুক্রবার ভারতের স্থানীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৩০০ রুপি। গত সপ্তাহে তার দাম নেমেছিল ৪৬ হাজার ৬০০ ডলারে, যা প্রায় আট মাসের সর্বনিম্ন। সিঙ্গাপুরভিত্তিক গোল্ডসিলভারের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, চীনে নববর্ষের ছুটিকে সামনে রেখে খুচরা বাজারে সোনার দাম বেড়েছিল। কিন্তু বর্তমানে চাহিদায় শ্লথগতিতে দামে ওঠানামা করছে।
এদিকে গত সপ্তাহে খুচরা বাজারে রুপার দাম রেকর্ড বৃদ্ধির পর এখনো বেশ চাঙ্গা। শিল্প খাতের চাহিদার ওপর দাঁড়িয়ে আগামীতেও দামে উল্লম্ফন দেখা যেতে পারে। জাপানি ক্রেতারাও রুপা কিনছে বলে জানান ডিলাররা।










