সাম্প্রতিক সময়ে ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে অবৈধ কার্যক্রম বেড়েছে, যা প্রতিরোধে কড়াকড়ি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। ব্যাংকটি জানিয়েছে, ডিজিটাল মুদ্রার আইনগত মর্যাদা নেই এবং এটি বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে না। স্টেবলকয়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাংকটি বলেছে, এগুলো গ্রাহক শনাক্তকরণ ও অর্থ পাচারবিরোধী শর্ত পূরণ করে না এবং অবৈধ লেনদেনে ব্যবহার হতে পারে। এসব অবৈধ আর্থিক কার্যক্রম দমনে পদক্ষেপ আরো জোরদার করা হবে। খবর ও ছবি রয়টার্স
ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়াচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক
সাম্প্রতিক সময়ে ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে অবৈধ কার্যক্রম বেড়েছে, যা প্রতিরোধে কড়াকড়ি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)।










