মার্কিন অর্থনীতি নিয়ে মুডি’সের পূর্বাভাস মানতে নারাজ দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। ফ্রান্সিসকোয় গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‌মার্কিন অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। ‌পুঁজিবাজার এখনো নিরাপদ ও তারল্য সংকটের ঝুঁকি থেকে মুক্ত। ফলে মুডি’সের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি।’ গত সপ্তাহে মার্কিন ঋণমান ‘‌নেতিবাচক’ বলে পূর্বাভাস দিয়েছে মুডি’স। ইকোনমিক টাইমস