ঢাকার সীমান্ত সম্ভার বিজিবি ব্যাংকোয়েট হলে প্রায় ১৫০ জনেরও বেশি নারী উদ্যোক্তাকে নিয়ে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি ইন্টারন্যাশনাল উইমেনস ডে এক্সিবিশন-২০২৪ অনুষ্ঠিত হয়। বিশেষ প্যানেল ডিসকাশন সেশনে অংশ নেন ব্যবসায়ী উদ্যোক্তা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সারা যাকের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের পরিচালক ও সাংবাদিক মিথিলা ফারজানা এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান। এটি উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।