গত নভেম্বর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুথি বিদ্রোহীদের স্থাপনায় হামলা করে। অনেক শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে চলছে। এবার সমুদ্রভ্রমণ বাতিল করার খবর এল রয়্যাল ক্যারিবিয়ান শিপিং ও মেডিটারনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) কাছ থেকে। এতে এ খাতে কয়েকশ কোটি ডলারের লোকসান হবে। তবে এ ক্ষয়ক্ষতি পুরো শিল্পের ওপর খুব বড় প্রভাব ফেলবে না। এরই মধ্যে রয়্যাল ক্যারিবিয়ান দুটি ও এমএসসি তিনটি সমুদ্রযাত্রা বাতিল করেছে। রয়টার্স