স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও আবুল কালাম আজাদ, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্যে ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। —বিজ্ঞপ্তি
স্কয়ার ফার্মার বার্ষিক সাধারণ সভা
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।









