চীনে নতুন বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মে মাসে দ্বিতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দামে পতন হয়েছে। কভিডজনিত কারণে দেশটিতে এখনো নতুন বাড়ির চাহিদা দুর্বল রয়ে গিয়েছে। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) অনুসারে, গত মাসে চীনের ৭০টি প্রধান শহরে গড়ে নতুন বাড়ির দাম আগের মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। এক বছর আগের তুলনায়ও এ কমার হার দশমিক ১ শতাংশ। বার্ষিক হিসাবে ২০১৫ সালের সেপ্টেম্বরের পরে প্রথমবারের মতো পতন হলো। এর আগে এপ্রিলে নতুন বাড়ির দাম দশমিক ২ শতাংশ কমেছিল। রয়টার্স
দ্বিতীয় মাসের মতো চীনে বাড়ির দামে পতন
চীনে নতুন বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মে মাসে দ্বিতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দামে পতন হয়েছে। কভিডজনিত কারণে দেশটিতে এখনো নতুন বাড়ির চাহিদা দুর্বল রয়ে গিয়েছে।










