পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নম্বর প্লট বিক্রি করবে কোম্পানিটি। ওই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে, যার চারতলা বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর আছে। বিদ্যমান বাজারদরে জমিটি বিক্রি করা হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫৮ পয়সা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৫ পয়সা।










