জিপিএইচ ইস্পাত লিমিটেড ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এত স্বাক্ষর করেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও পিডব্লিউডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

এ সমঝোতার আওতায় যৌথ গবেষণা সহযোগিতা, গবেষণাগারের মানোন্নয়ন, নির্মাণ সামগ্রী ও গবেষণা তথ্যের আদানপ্রদান, উচ্চ শক্তির রি-বার ব্যবহার করে শক্তিশালী ও সাশ্রয়ী স্থাপনা নির্মাণ, পরিবেশ বান্ধব স্থাপনা ও নির্মাণ উপকরণের উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে জিপিএইচ ইস্পাত ও পিডব্লিউডি। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালক, উপদেষ্টা, বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি