সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গতকাল তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ উদ্যোগ আর্চেলিকের সহযোগিতায় নিজেদের রূপকল্প ট্রান্সফর্ম ফর গ্রোথ বা উন্নতির লক্ষ্যে রূপান্তরের উন্মোচন করেছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও এমএইচএম ফাইরোজ এবং আর্চেলিকের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর (রিজিওনাল মার্কেটং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ) হান্দান আব্দুররহমানোউলু সিঙ্গার বাংলাদেশ এটির ঘোষণা দেন।
নতুন এই উদ্যোগের অংশ হিসেবে সিঙ্গার বেশ কয়েকটি পরিবর্তন আনবে। এর মধ্যে রয়েছে কনজিউমার ডিউরেবলস ইন্ডাস্ট্রিতে অনন্য একটি কনসেপ্ট স্টোর, বিশ্বমানের একটি কর্মস্থলে প্রধান কার্যালয় স্থানান্তর এবং একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা চালু করা।










