মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামে ক্যাশ ম্যানেজমেন্টবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট শনাক্তকরণ ও ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। দিনব্যাপী এ কর্মশালায় ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ৬১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এসএম সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস অপারেশনস কন্ট্রোল প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার। —বিজ্ঞপ্তি