কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সেন্ট মার্টিন ইউনিয়নে গতকাল খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জাইকার অর্থায়নে পরিচালিত স্ট্রেনদেনিং দি ইন্সপেকশন, রেগুলেটর অ্যান্ড কো-অর্ডিনেটিং ফাংশন অব বিএফএসএ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল কাইউম সরকার। বিশেষ ছিলেন বিএফএসএর অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. কাওছারুল ইসলাম সিকদার।