আইসিএসবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হোসেন সাদাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার।
অনুষ্ঠানে আইসিএসবির কাউন্সিল সদস্যরা এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, অধ্যাপক ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. মনজুর মোরশেদ, অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ইশতার মহল। আইসিএসবির পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, ট্রেজারার জনাব মো. মিজানুর রহমান, কাউন্সিল সদস্য এম নূরুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হারুন আর রশীদ, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, এম মাজেদুল ইসলাম, সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাব্বিরুল আলম চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মো. শামিবুর রহমান এবং ডিরেক্টর (এডুকেশন) কাজী আন্দালীব আমিন। —বিজ্ঞপ্তি










