চলতি মাস থেকে চীনা পর্যটক ও ব্যবসায়ীদের আবার তাইওয়ান ভ্রমণের অনুমতি দেবে তাইওয়ান সরকার। কভিড-১৯ মহামারীর সময় তাইওয়ানের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে এখন নতুন করে বেইজিংয়ে ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী তাইপে। খবর রয়টার্স।

চীনও ধীরে ধীরে তার নাগরিকদের জাপানসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে যাওয়ার অনুমতি দিতে শুরু করেছে। ফলে তাইওয়ানকেও তার ভ্রমণ অনুমোদিত দেশ ও অঞ্চলের তালিকায় যুক্ত করতে পারে। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানকে সার্বভৌম অঞ্চল হিসেবে মনে করে বেইজিং। এ নিয়ে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ২০১৯ সালে চীন তার নাগরিকদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

তাইওয়ানের চীন নীতিনির্ধারণী মূল ভূখণ্ডবিষয়ক কাউন্সিল বলেছে, চীনের ব্যবসায়ীরা বিভিন্ন প্রদর্শনীতে যোগ দেয়ার মতো স্বল্পমেয়াদি সফরে আসতে আবেদন করার সুযোগ পাবেন। আর আগামী ১ সেপ্টেম্বর থেকে তৃতীয় দেশে বসবাসকারী চীনারা পর্যটক হিসেবে আসার অনুমতি পাবেন। কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, প্রতিদিন চীন থেকে ২০০ ট্যুর গ্রুপের বেশি তাইওয়ানে আসতে পারবেন না। তবে কখন থেকে এটি শুরু হবে, তা চীন সরকারের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে। আমরা আশা করি চীনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পরিকল্পনা প্রচার বাস্তবায়নে আমাদের সঙ্গে সহযোগীতা করবে।

পর্যটন তাইওয়ানের প্রযুক্তিভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি নয়। তবে দ্বীপটি মূলত এশিয়ান পর্যটকদের জন্য একটি ক্রমবর্ধমান ফ্যাশানেবল গন্তব্যস্থল। তাইওয়ান চলতি বছর ৬০ লাখ পর্যটকের আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।