বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে গতকাল আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে এজিএমে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদ। এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নিরীক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় নোমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) ও নিরীক্ষা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় সুমাইয়া আহমেদ, সুনীল দৌলাত্রাম দারিয়ানানী ও মো. মঈন উদ্দিনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া নারী স্বাধীন পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক তানজিনা হককে নিয়োগ দেয়া হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেন, যা পরবর্তী ৩১তম এজিএম পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য একজন পেশাজীবী হিসাবরক্ষক বা সচিব নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়। —বিজ্ঞপ্তি
এনভয় টেক্সটাইলসের ৩০তম এজিএম অনুষ্ঠিত
বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










