মধুমতি ব্যাংক নির্বাহী কমিটির ১২৪তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জুম প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, মজিবুল ইসলাম পান্না এবং ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম।