ইউরোজোনের পরিষেবা কার্যক্রম ধীর হয়েছে। গত মাসে এ খাতের কার্যক্রম অর্থনীতিবিদদের প্রত্যাশা এপ্রিলের তুলনায় কম। খবর আনাদোলু এজেন্সি।
বৈশ্বিক পরিসংখ্যান প্রকাশ করা সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ইউরোজোনের পরিষেবা খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৫৬ দশমিক ১ পয়েন্টে নেমেছে। এপ্রিলের এ হার ৫৬ দশমিক ৩ পয়েন্ট ছিল। এ হার প্রত্যাশার চেয়েও কম। যদিও এটিকে শক্তিশালী প্রবৃদ্ধি হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। পিএমআই ৫০ পয়েন্টের নিচে ওই খাতের সংকোচনকে নির্দেশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিষেবা খাতের স্থিতিস্থাপকতা মে মাসে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করেছে। যদিও এ হার এপ্রিলের তুলনায় ধীর হয়েছে। ইউরোজোনের কম্পোজিট পিএমআই মে মাসে ৫৪ দশমিক ৮ পয়েন্টে নেমেছে। এ হার গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এপ্রিলেও এ হার ৫৫ দশমিক ৮ পয়েন্টে ছিল।










