বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) উদ্যোগে আয়োজিত আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতেই পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন আরইবির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আরইবির সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই টুর্নামেন্টের ফাইনালে ‘স্মার্ট আরইবি’ ‘গ্লোরিয়াস আরইবি’কে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ‘স্মার্ট আরইবি’ দলের দোলন মন্ডল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন আরইবির চেয়ারম্যান।