প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটি থেকে ফ্ল্যাট ক্রয়ে ৫ শতাংশ ছাড় পাবেন। এ উপলক্ষে গুলশানে ব্যাংকের হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ফেয়ার ফেস হোল্ডিংসের এমডি প্রকৌশলী নূর আলম শেখ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রিয়াজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংসের ফ্ল্যাট ক্রয়ে পাবেন ৫% ছাড়
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।









