পবিত্র রমজান উপলক্ষে বিশেষ তুর্কি থিম ইফতার ও ডিনারের আয়োজন করেছে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। সুলতান’স সোফরা নামে আয়োজনটি দেশে প্রথমবারের মতো তুর্কি থিমভিত্তিক ইফতার ও বুফে। ট্রাস্ট ব্যাংক পিএলসি ও টার্কিশ এয়ারলাইনসের সহযোগিতায় আয়োজিত এ ইফতার উৎসবে সরাসরি তুরস্ক থেকে আনা দুজন অভিজ্ঞ শেফ সারা মাস অতিথিদের জন্য বিশেষ তুর্কি খাবার প্রস্তুত করবেন।

তুর্কি ডেজার্টে বিশেষজ্ঞ ওনহান হাসান গাজিয়ান্তেপ অথেন্টিক বাকলাভা ও কুনেফে তৈরি করবেন এবং শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত সব তুর্কি খাবার। এর মধ্যে রয়েছে শর্মা, তানতুনি, কাবাব এবং কোফতা; যা অতিথিদের তুরস্কের খাবারের স্বাদ ও আমেজ দেবে।

রমজানের উৎসবকে আরো আনন্দময় করতে র‍্যাডিসন ব্লু দিচ্ছে বিশেষ অফার। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯ হাজার ৯৫০ টাকা (নেট) মূল্যে থাকছে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার। এছাড়া ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে একজন ভাগ্যবান অতিথি জিততে পারবেন ঢাকা-তুরস্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিট।