স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের সিএফও মো. আলী রেজা সঞ্চালনা করেন।