জার্মানিতে গত বছর প্রকৃত মজুরি নজিরবিহীন কমেছে। ৭ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির চাপে মজুরির ভিত্তিতে অর্থ উপার্জনকারীদের ক্রয়ক্ষমতা কমেছে আশঙ্কাজনক হারে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ২০২১ সালের তুলনায় প্রকৃত মজুরি ৪ দশমিক ১ শতাংশ কমেছে। আনাদোলু এজেন্সি