বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)। তারা হলেন মোহাম্মদ সালাউদ্দিন রাজীব ও মো. মামুনুর রশীদ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ তাদের পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
মোহাম্মদ সালাউদ্দিন রাজীব এর আগে একই ব্যাংকে আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে জনতা ব্যাংক পিএলসিতে প্রিন্সিপাল অফিসার (এইচএমই) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। তিনি বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ), হেড অব আইসিটি, হেড অব রেমিট্যান্স, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) এবং সাইবার সিকিউরিটি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে এর আগে কৃষি ব্যাংকে আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মো. মামুনুর রশীদও। ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যরিয়ার শুরু হয়। কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিকেবির একাধিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান (সিআরএম) হিসেবে দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি









