সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন। সভায় সিডিবিএলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল এবং পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, আসিফ ইব্রাহিম, মো. আবুল হোসেন, মো. আফজাল করিম, মো. হারুন-অর-রশিদ, তারিক আফজাল এবং সিডিবিএলের ভারপ্রাপ্ত এমডি ও সিইও মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।