মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আনুষ্ঠানিক লেনদেন গতকাল শুরু হয়েছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে ‘ডেব্যু ট্রেডিং অ্যান্ড রিং দ্য বেল’ ও ‘সাইনিং অব লিস্টিং এগ্রিমেন্ট’ শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ট্রেডিং শুরু হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের হেড অব ট্রেজারি ও এসইভিপি অসীম কুমার সাহা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং চুক্তিতে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আনুষ্ঠানিক লেনদেন গতকাল শুরু হয়েছে।










