সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানির ‘তৃতীয় ত্রৈমাসিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সচিব মো. আব্দুর রাজ্জাক।
সম্মেলনে কোম্পানির সব শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় কোম্পানির ব্যবসা উন্নয়ন ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান মুখ্য নির্বাহী কর্মকর্তা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আইন-কানুন যথাযথভাবে প্রতিপালন করে ব্যবসা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রধান কার্যালয় থেকে শাখা প্রধানদের যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। পরে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা।- বিজ্ঞপ্তি










