আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) রিজওয়ান দাউদ সামস, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সাঈদ ইকবাল, কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম, ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী, এসবিপিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে।