গত অর্থবছরে টয়োটার পরিচালনা মুনাফা রেকর্ড ৩ লাখ কোটি ইয়েনে (২ হাজার ৩০০ কোটি ডলার) পৌঁছেছে। এ মুনাফার পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ৩ শতাংশ বেশি। কভিডের বিপর্যয় কাটিয়ে বিক্রি পুনরুদ্ধার হওয়ায় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়েছে। খবর কিয়োদো নিউজ।
গাড়ি বিক্রির সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ২ লাখ ৮৫ হাজার কোটি ইয়েন নিট মুনাফা পাওয়ার কথা জানিয়েছে। এ মুনাফার পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ২৬ দশমিক ৯ শতাংশ বেশি। এ সময়ে সংস্থাটির বিক্রি ১৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩১ লাখ ৩৮ হাজার কোটি ইয়েনে উন্নীত হয়েছে।










