প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কন্যা ওয়েলবিং লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী এবং কন্যা ওয়েলবিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কানিজ ফাতেমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং কন্যা ওয়েলবিং লিমিটেডের ডিরেক্টর ফেরদৌস বাপ্পীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।