র‌্যাম ১৫০০ পিকআপ ট্রাকের পুরনো সংস্করণের উৎপাদন বন্ধ করতে যাচ্ছে অটোমেকার স্টেলান্টিস। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ২ হাজার ৪৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করবে বলে জানিয়েছে। আগামী অক্টোবর থেকে ছাঁটাইয়ের এ প্রক্রিয়া শুরু হবে। ২০১৮ সালে বাজারে আসা কম দামি র‍্যাম ১৫০০ ক্রেতাদের কাছ থেকে ভালোই সাড়া পায়। বর্তমানে ২০২৫ সালের মডেল নিয়ে কাজ করছে কোম্পানিটি, তবে এটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনো স্পষ্ট নয়। খবর সিএনবিসি ও ছবি রয়টার্স