ঢাকার সাভারে ‘সাভার উপজেলা উপশাখা’ এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ‘ইউনিভার্সিটি এভিনিউ উপশাখা’ নামে এক্সিম ব্যাংকের দুটি উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। গতকাল এক্সিম ব্যাংক প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম প্রমুখ।