গত বছরের শেষের দিকে চীনের রেকর্ড পরিমাণ ভুট্টা আমদানিতে এ শস্যের দাম বেড়েছে। ভুট্টায় স্বনির্ভর হতে ইচ্ছুক দেশটির এ পরিমাণ আমদানি বিশ্লেষক ও রফতানিকারকদের চিন্তায় ফেলেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

গত বছর ১ কোটি ১৩ লাখ টন ভুট্টা আমদানি করেছে চীন। এর এক-তৃতীয়াংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। জানুয়ারির শেষের দিকে

মার্কিন কৃষি মন্ত্রণালয় জানায়, আরো ২১ লাখ টন ভুট্টা কিনেছে চীন। কোনো দেশ হিসেবে এটা সর্বোচ্চ ভুট্টা আমদানি। প্রতিক্রিয়ায় ভুট্টার বৈশ্বিক দাম বুশেলপ্রতি ৫ ডলারে দাঁড়িয়েছে, যা আট বছরের সর্বোচ্চ।

চলতি বছরে সয়াবিনের শীর্ষ আমদানিকারকের পাশাপাশি ভুট্টা আমদানিতেও শীর্ষস্থান নিচ্ছে চীন। জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ব্যবসায়ী জোটের প্রধান হুয়ান লুসিয়ানো জানান, আগামী বছরগুলোতে ২ কোটি ৫০ লাখ টন পর্যন্ত ভুট্টা আমদানি করতে পারে চীন।

তবে এ খাতের অন্য বিশ্লেষকরা বলছেন, চীনের বড় আকারের এ আমদানি সাময়িক ব্যাপার। গত বছর চীনের ভুট্টা উৎপাদন এক-চতুর্থাংশ কমায় বড় আকারের এ আমদানি করতে হয়েছে। টাইফুন ও খরায় গত বছর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভুট্টা উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবার অন্যরা বলছেন, মূল্যবৃদ্ধির আশায় কৃষকদের ভুট্টা মজুদের কারণে সরকার বড় আকারের আমদানি করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।