অস্ট্রেলিয়ার খুচরা বাজারে বিক্রি বেড়েছে। মূল্যস্ফীতির কারণে সুদহার বৃদ্ধি সত্ত্বেও সেপ্টেম্বরে আট মাসের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে খুচরা বিক্রি বেড়েছে। ফলে আগামী নভেম্বরে আরেক দফা সুদহার বাড়তে পারে। খবর রয়টার্স।
ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার এরই মধ্যে দশমিক ৪ শতাংশ বেড়ে দশমিক ৬৩৬০ ডলার হয়েছে। এছাড়া তিন বছর মেয়াদি সরকারি ইল্ডের (পণ্য) দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এ অবস্থায় অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক দেশটির সুদহার আরো দশমিক ২৫ শতাংশ বাড়াতে পারে। জরিপ বলছে, নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে সুদহার বৃদ্ধির সম্ভাবনা ৬১ শতাংশ, যা আগে ছিল ৫৮ শতাংশ।
অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোর (এবিএস) তথ্যমতে, আগস্ট-সেপ্টেম্বরে খুচরা বিক্রি দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা বিশ্লেষকদের দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে ভালো।










