হৃদরোগকেন্দ্রিক মেডিকেল ডিভাইস কোম্পানি ভি-ওয়েভ কিনে নিচ্ছে মার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। চুক্তিটির মূল্য হতে যাচ্ছে ১৭০ কোটি ডলার, এর মধ্যে ৬০ কোটি ডলারের অগ্রিম অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে হৃদরোগ নতুন ব্যবসা পরিকল্পনার একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছে জেঅ্যান্ডজে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ভি-ওয়েভের জৈবপ্রযুক্তি বিভাগ জনসন অ্যান্ড জনসন মেডটেকের অংশ হবে। এ বছরই অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছে কোম্পানি দুটি। খবর ও ছবি আনাদোলু