ভারতীয় ভ্রমণকারীদের জন্য একটি স্বস্তির খবর। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সপ্তাহে আড়াই লাখ নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ইউএস এম্ব্যাসি ইন্ডিয়া লিখেছে, ‘আমাদের কনস্যুলার দলের জন্য একটি ব্যস্ত সপ্তাহ ছিল। সপ্তাহ শেষে আমরা আড়াই লাখেরও বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট করাতে পেরেছি।’ ভারতের ইউএস এম্ব্যাসি ও কনস্যুলেটগুলোর তথ্যানুসারে, ১২ লাখ ভারতীয় গত বছর যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছে। এটাকে বিশ্বের পর্যটন ব্যবসার সবচেয়ে গতিশীল ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি বিবৃতিতে জানায়, সারা পৃথিবীতে যত ভিসা আবেদন জমা পড়ে, এর ১০ শতাংশ ভারতের। দি ইকোনমিক টাইমস
ভারতের মার্কিন দূতাবাসে সপ্তাহে আড়াই লাখ পর্যটকের আবেদন
ভারতীয় ভ্রমণকারীদের জন্য একটি স্বস্তির খবর। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সপ্তাহে আড়াই লাখ নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু করেছে।










