চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। সিআইইউর যৌন হয়রানিবিরোধী কমিটির আহ্বায়ক সার্মেন রড্রিকসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লর সহকারী ডিন নাজনীন আক্তার প্রমুখ।