চট্টগ্রামের রেস্টুরেন্ট জগতের সবচেয়ে জনপ্রিয় ফুড ব্র্যান্ডগুলোর সেরা মেন্যু নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সাহুর নাইট বাই গ্যালেরিয়া। নগরীর ফয়’স লেক রোডে অবস্থিত ‘গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোমের এম্বিয়েন্স হলে আগামীকাল ও শুক্রবার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে এ সাহরি আয়োজন। গ্যালেরিয়ার এ সাহুর নাইটে এক ছাদের নিচেই সব ধরনের খাবারের স্বাদ দিতে কো-পার্টনার হিসেবে থাকছে চট্টগ্রামের সবচেয়ে গ্রাহকপ্রিয় ১২টি রেস্টুরেন্ট ও ক্যাফে। 

কো-পার্টনার হিসেবে আসছে বারকোড রেস্টুরেন্ট গ্রুপের মেজ্জান হাইলে আইয়ুন, ক্যাফে মিলানো গ্রুপ, বু বু ওয়ার্ল্ডের ফান এন ডাইন, কিউব, মুলিসিয়াস, পেয়ারি তেহারি, টু স্পুনস, নুডলস বক্স, ঠাণ্ডা-গরম, মিল সিটি, আর ঢাকা থেকে যাচ্ছে ব্লু এবং ওয়াফেল আপ। 

এসব রেস্টুরেন্ট ও ক্যাফের মুখরোচক আর মজাদার সব খাবার নিয়ে ডিনার ও সাহরির নতুন ধরনের অভিজ্ঞতা দিতে প্রস্তুত গ্যালেরিয়ার এম্বিয়েন্স হল। 

আয়োজক প্রতিষ্ঠান গ্যালেরিয়া সাহুর নাইটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান, উৎসবমুখর এ আয়োজন সামাজিক বন্ধন আরো দৃঢ়তর করে, সবার মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপনে কার্যকর ভূমিকা পালন করে। চরম নাগরিক ব্যস্ততার মাঝে এক অন্যরকম পারিবারিক আর বন্ধুত্বপূর্ণ সময় কাটানোর জন্যও এ প্লাটফর্মটি গড়ে তুলতে চায় বলে জানায় উদ্যোক্তা প্রতিষ্ঠান। —বিজ্ঞপ্তি