স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) গতকাল বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে এসইউবির বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান। উপস্থিত ছিলেন এসইউবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. হাসান কাওসার, অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান প্রমুখ।